হিমোগ্লোবিন কমে গেলে শরীরে যেসব লক্ষণ দেখা দেয়, বাড়াতে খান যেসব খাবার
হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকায় থাকা গুরুত্বপূর্ণ প্রোটিন, যা ফুসফুস থেকে অক্সিজেন শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এর মাত্রা কমে গেলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে।
হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ
অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
মাথা ঘোরা ও মাথাব্যথা
অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট
ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া
হৃদস্পন্দন বেড়ে যাওয়া
হাত-পা ঠাণ্ডা থাকা
নখ ভঙ্গুর হওয়া ও চুল পড়া
হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণ
আয়রন, ভিটামিন বি১২ ও ফোলেটের ঘাটতি ছাড়াও দীর্ঘস্থায়ী রোগ, অতিরিক্ত রক্তক্ষরণ এবং বংশগত সমস্যার কারণে হিমোগ্লোবিন কমতে পারে।
হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক খাবার
সবুজ শাকসবজি: পালং শাক ও ব্রকলি।
ডাল ও ছোলা: মসুর ডাল, রাজমা ও ছোলা।
মাছ ও মাংস: মাছ, মুরগি ও চর্বিহীন লাল মাংস।
বাদাম ও বীজ: কাঠবাদাম ও কুমড়ার বীজ।
ফলমূল: পেয়ারা, কমলা, লেবু ও আমলকী।
কিছু প্রয়োজনীয় অভ্যাস
আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-যুক্ত ফল খেলে আয়রন শোষণে সহায়তা হয়। খাবারের সঙ্গে চা-কফি পান এড়িয়ে চলা ভালো।
সতর্কতা: হিমোগ্লোবিন কমে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করানো জরুরি। কারণ নির্ণয় না করে নিজে থেকে আয়রন ট্যাবলেট গ্রহণ করবেন না।





আপনার মতামত লিখুন